সংবাদ শিরোনাম ::
আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার, কেমন হতে পারে স্কালোনির একাদশ ইন্টারনেট না পেয়ে আমগাছে উঠে হাজিরা দিলেন শিক্ষক যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮ আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখার কার্যক্রমে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা তালাকের নোটিশের পর শ্বশুরবাড়ি-জামাইপক্ষের বিরোধ, গরু ও মালামাল নেওয়ার অভিযোগ ডিএনসিসির সোহেল মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন, সিএসই ও মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালক আবুল কালামের দূর্নীতি

আওয়ামী দোসরদের নিয়ে এনসিপি সাজানো হচ্ছে – আমিনুল হক

ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগের লোক নিয়ে এনসিপি মিছিল মিটিং করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। আজ শনিবার বিকেলে রাজধানীর খিলক্ষেত তলনা রুহুল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট এর (বাড্ডা থানা বনাম উত্তরা পূর্ব থানা এবং পল্লবী থানা বনাম উত্তরখান থানা) দুইটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি এনসিপি নিয়ে আরো বলেন- আওয়ামী লীগের নেতা কর্মীদের মামলা থেকে বাঁচানো এবং পুলিশের গ্রেফতার থেকে রক্ষা করার জন্য অর্থের বিনিময়ে এনসিপি নেতারা তাদেরকে দলে নিচ্ছে। মিয়ানমারের সঙ্গে ‘মানবিক করিডোর’ ইস্যুতে রাজনৈতিক দল, জাতীয় সংসদের আলোচনা ও জনগণকে অন্তর্বর্তী সরকার পাশ কাটিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা আমিনুল হক। এ প্রসঙ্গে তিনি বলেন, অন্তবর্তী সরকারের ভিতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। জনগণের পরামর্শ ছাড়াই তারা নিজেদের মত করে করিডোর দেয়ার চেষ্টা করছেন। রাজনৈতিক দল, সংসদ এবং জনগণকে পাশ কাটিয়ে করিডোর দেয়ার চেষ্টা করলে এদেশের জনগণ মেনে নিবে না। নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন- আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য। কিন্তু দুঃখের বিষয় আমরা যাদেরকে সরকারে বসিয়েছি তারা এখন নির্বাচন চাইলে জ্বালা মনে করে। নির্বাচনের সময় প্রসঙ্গে তিনি বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে নির্বাচনের জন্য। এসময় বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এমএ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মহানগর যুগ্মআহবায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আকতার হোসেন, আতাউর রহমান, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার,

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার, কেমন হতে পারে স্কালোনির একাদশ

আওয়ামী দোসরদের নিয়ে এনসিপি সাজানো হচ্ছে – আমিনুল হক

আপডেট সময় ০৮:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫