ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে?

আলীকদমে মোবাইল কোর্টে ৪ মাদকসেবীর জেল-জরিমানা

শুক্রবার দিবাগত রাতে বান্দরবানের আলীকদম উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জন ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় আটক করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত হচ্ছেন- নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সর্দার পাড়া হাফেজ আহমদের ছেলে মোঃ সাদেক হোসেন ও আবুল হাশেমের ছেলে মোঃ হাবিব উল্লাহ, চৈক্ষ্যং ইউনিয়নের পাট্টাখাইয়া গ্রামের মনজুর আলমের ছেলে মোঃ মুবিন মিয়া ও আবাসিক এলাকার আবু তাহেরের ছেলে মোঃ আলম। তিনি চৈক্ষ্যং ইউনিয়ন কৃষকদলের সভাপতি।

উপজেলা নিবাহী অফিসার জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে সঙ্গীয় ফোর্স থানা পুলিশের প্রসিকিউশনে মাদকসেবীদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবাসহ মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী আটককৃতদের মধ্যে ৩ জনকে ১৫ দিন করে এবং ১ জনকে ৬০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে ৪ জনকে ৪০০/- অর্থদন্ড প্রদান করা হয়েছে।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, শনিবার তাদেরকে বান্দরবান জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার

আলীকদমে মোবাইল কোর্টে ৪ মাদকসেবীর জেল-জরিমানা

আপডেট সময় ০৭:১৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫