ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে?

চালের দাম কমে যাচ্ছে : খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এ বছর আশাতীত বোরো ফসল উৎপাদন হয়েছে। আমার মনে হয়, চালের দাম কমে যাচ্ছে, সহনশীল হয়ে আসছে।
শনিবার (৩ মে) সকালে নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আলী ইমাম বলেন, চালের দাম একেবারে পড়ে যাওয়া ঠিক না। কারণ কৃষকদের ন্যায্যমূল্য পেতে হবে। কৃষকদের দিকটা বিবেচনায় রাখতে হবে। সুতরাং চালের দাম কমে আসলে আটার দামও কমে আসবে।
দেশে গমের চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশে প্রতি বছর গমের চাহিদা প্রায় ৭০ লাখ টন। এর মধ্যে মাত্র ১০ লাখ টন উৎপাদিত হয়। বাকি ৬০ লাখ টন গম আমদানি করতে হয়। যার বেশিরভাগই বেসরকারিভাবে আমদানি করা হয়।

খাদ্য উপদেষ্টা বলেন, টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, যেগুলো বাতিল করে নতুন করে স্মার্টকার্ড চালু করা হবে। এতে প্রকৃত উপকারভোগীরাই সরকারি সুবিধা পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার

চালের দাম কমে যাচ্ছে : খাদ্য উপদেষ্টা

আপডেট সময় ০৪:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫