সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

অনির্বাচিত সরকার দীর্ঘস্থায়ী হলে সমস্যা বাড়ে: ফরহাদ

অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশে নানা সমস্যা তৈরি হয় বলে মনে করেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।
শনিবার (৩ মে) জাতীয় সংসদের এলডি হলে ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর সঙ্গে এক সংলাপে তিনি বলেন, আমরা চাই, দেশের মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে। কেউ যেন ভোট দিতে বাধ্য করতে না পারে। কেউ যেন টাকার বিনিময়ে ভোট কিনতে না পারে।

তিনি বলেন, আমরা এমন একটা ভোট চাই—যেখানে মানুষ দীর্ঘ ১৫ বছর পর বলতে পারে, আমি স্বাধীনভাবে ভোট দিতে পেরেছি। নিজের পছন্দে সরকার গঠন করতে পেরেছি।

ফরহাদ বলেন, দুর্নীতি দমন কমিশন নিয়ে প্রস্তাবগুলো আমরা পুরোপুরি সমর্থন করি। দেশের গণতন্ত্র গঠনে যতটুকু পারি, আমরা আমাদের ভূমিকা রাখব।

সংলাপের শুরুতে বক্তব্য দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা করে ১৫ জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরির লক্ষ্য নিয়েই কাজ করছি। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকবেই। কিন্তু যেসব বিষয়ে সংবিধান, রাষ্ট্র পুনর্গঠন এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে সেখানে ঐকমত্য গড়ে তুলতে পারলেই জাতীয়ভাবে উপকৃত হব।

এই আলোচনায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান। সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

কমিশনের কাজ শুরু হয় গত ১৫ ফেব্রুয়ারি। উদ্দেশ্য একটি অন্তর্বর্তী সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা এবং ভবিষ্যতের রাষ্ট্র কাঠামোর রূপরেখা তৈরি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

অনির্বাচিত সরকার দীর্ঘস্থায়ী হলে সমস্যা বাড়ে: ফরহাদ

আপডেট সময় ০১:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫