ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী ধামরাইয়ে ৭টি বিস্ফোরকসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী আটক আবারও হাসপাতালে ভর্তি ড. খন্দকার মোশাররফ হোসেন সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ

চুনারুঘাটে সালিশে হামলা আহত ৬ 

চুনারুঘাটে পূর্বের মারামারি ও মামলার মীমাংসার জন্য আয়োজিত সালিশে প্রতিপক্ষের হামলায় ৬ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট প্রেরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুর দেড়টায় উপজেলার মিরাশী ইউনিয়নের আইতন গ্রামে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আইতন গ্রামের জসিম উদ্দিন ও তার বড় ভাই জালাল উদ্দিনের মধ্যে পূর্বের মারামারি, মামলা এবং জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ মীমাংসার জন্য গ্রামের বিশিষ্ট মুরুব্বিরা সালিশ বৈঠকে বসেন। সালিশে উভয় পক্ষের বক্তব্য শুনে মুরুব্বিরা একটি সমাধানে আসেন। বিচারের রায় ঘোষণার পর যখন মুরুব্বিরা জমি মাপার কাজ শুরু করতে যান, তখনই জালাল এবং তার দুই ছেলে রাজিব মিয়া ও রাকিব মিয়া সঙ্গীদের নিয়ে সালিশে উপস্থিত মুরুব্বি ও জসিম উদ্দিনের লোকজনের সাথে প্রথমে কথা কাটাকাটি শুরু করে। একপর্যায়ে তারা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলায় জসিম উদ্দিন (৪০) এবং সজল মিয়া (৩৫) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। তাদের বাঁচাতে এগিয়ে এলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আসাদুজ্জামান (৫০), আব্দুল হামিদ মেম্বার (৬০) এবং বিচার সালিশের সভাপতি প্রবীণ মুরুব্বি ছুরুত আলী সরদারও গুরুতর আহত হন। এছাড়াও আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর জসিম উদ্দিন ও সজল মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতরা স্থানীয় হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, এই গুরুত্বপূর্ণ বিচার সালিশে সাবেক উপজেলা চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, সাবেক চেয়ারম্যান আইয়ূব আলী, বিশিষ্ট মুরুব্বি ছুরক আলী সরদার, মনাফ মেম্বার, করিম সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

চুনারুঘাটে সালিশে হামলা আহত ৬ 

আপডেট সময় ১০:৫০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫