ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী ধামরাইয়ে ৭টি বিস্ফোরকসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী আটক আবারও হাসপাতালে ভর্তি ড. খন্দকার মোশাররফ হোসেন সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ

ইবির ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এর বৃত্তির ফলাফল প্রকাশ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

গত শনিবার (২৬ এপ্রিল) সংগঠনটির চেয়ারম্যান মাহমুদুল হাসানের একটি ভিডিও বার্তায় এ ফলাফল প্রকাশিত হয়।

এসময় তিনি বলেন, স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিবছর শিক্ষাবৃত্তি, মেধাবৃত্তি, বৃক্ষরোপণ অভিযান, লিডারশিপ ট্রেনিং ক্যাম্প, বৃত্তি পরীক্ষা গ্রহণ, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ উপহার প্রদান, ঈদ সামগ্রী উপহার প্রদানসহ নানাবিধ শিক্ষামূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। প্রতিবছরের ধারাবাহিকতায় গতবছরও আমরা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে আমরা বৃত্তি পরীক্ষার আয়োজন করেছিলাম।

ফলাফল প্রকাশের সময় তিনি জানান, সর্বমোট পরীক্ষার্থী ছিল ২৮৪৪ জন। ছাত্র ছিল ১১৪৫ জন এবং ছাত্রী ছিল ১৬৯৯ জন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২৩২ জন এবং ট্যালেন্ট পোলে বৃত্তি পেয়েছে ১০৪ জন। মোট বৃত্তি পেয়েছে ৩৩৬ জন।

যারা ৭০% মার্ক পেয়েছে তারা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে আর যারা ৮০% মার্ক পেয়েছে তারা ট্যালেন্ট পোলে বৃত্তির জন্য বিবেচিত হয়েছে।

চতুর্থ শ্রেণিতে ট্যালেন্ট পোল ও সাধারণ গ্রেডে মোট ছাত্র বৃত্তি পেয়েছে ৫২ জন এবং ছাত্রী বৃত্তি পেয়েছে ৫৮ জন, মোট ১১০ জন। পঞ্চম শ্রেণিতে ছাত্র বৃদ্ধি পেয়েছে ৪৭ জন, ছাত্রী বৃত্তি পেয়েছে ৫৯ জন, মোট ১০৬ জন। ষষ্ঠ শ্রেণিতে ছাত্র বৃত্তি পেয়েছে ৮ জন, ছাত্রী বৃত্তি পেয়েছে ১৮ জন, মোট ২৬ জন। সপ্তম শ্রেণীতে ছাত্র বৃত্তি পেয়েছে ৭ জন, ছাত্রী বৃত্তি পেয়েছে ১৮ জন, মোট ২৫ জন। আষ্টম শ্রেণিতে ছাত্র বৃত্তি পেয়েছে ২১ জন, ছাত্রী বৃত্তি পেয়েছে ১৪ জন, মোট ৩৫ জন। নবম শ্রেণিতে ছাত্র বৃত্তি পেয়েছে ১৫ জন, ছাত্রী বৃত্তি পেয়েছে ১৯ জন, মোট বৃত্তি পেয়েছে ৩৪ জন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যারা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃত্তি পেয়েছো তোমাদের সবািকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমরা যারা বৃত্তি পেয়েছো স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আশা করছে, তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে, আগামীর বাংলাদেশ বিনির্মানে তোমরা দৃঢ প্রত্যয়ী হয়ে এখন থেকেই কাজ করে যাবে। আমরা আশা করছি তোমাদের সততা,দক্ষতা এবং যোগ্যতার বিনিময়ে আগামী দিনের একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। প্রতিবছর বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের অল্প কিছুদিনের মধ্যেই আমরা চমৎকার আয়োজনের মধ্য দিয়ে আমরা বৃত্তি ও সনদপত্র প্রদান করে থাকি। আমরা অন্যান্য বছরের ধারাবাহিকতায় এ বছরও খুবই স্বল্প সময়ের মধ্যে আমরা বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠানটি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় বেশ কয়েকটি কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

ইবির ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এর বৃত্তির ফলাফল প্রকাশ

আপডেট সময় ১০:৩৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫