বোরহানউদ্দিনে এক মৎস্য খামারির পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে কই মাছের রেনু পোনা নিধন করেছে এমন অভিযোগ নুরুউদ্দিন এর বিরুদ্ধে।এতে দেড় লাখ টাকার মাছ মরে গিয়েছে বলে মৎস্যচাষি আলমগীর দাবি করেন। এ ঘটনায় আলমগীর বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র মৎসকর্মকর্তাকে মোবাইল ফোনে অবহিত করেন। ঘটনাটি ঘটেছে বোরহানউদ্দিন উপজেলার টবগী ৩ নং ওয়ার্ডে তার লিজকৃত পুকুরে। আলমগীর অভিযোগে করে বলেন- টবগী ৩ নং ওয়ার্ডে ১২শতকের একটি পুকুর লিজ নিয়ে আমি কই মাছের রেনু চাষ করি, ৪০ থেকে ৪৫ দিন রেখে একটু বড় করে অন্য একটি পুকুরে নিয়ে রাখি, গতকাল বুধবার(২৪ এপ্রিল ২০২৫) দিবাগত রাতে আমার মৎস চাষি খামারে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে কই মাছের রেনু পোনা নিধন করে। পরদিন সকালে ৭ টার দিকে খামারে গেলে দেখতে পায়, অধিকাংশ মাছ ভেসে উঠেছে। এই পরিস্থিতি সামলাতে না ফেরে আলমগীর মানষিক ভাবে ভেঙে পরেন। উল্লেখ্য – আমি ২০ বছর ধরে ১ একর জমি নিয়ে মৎস্য খামার করে মাছ চাষ করি, ওই জমিতে নুরুউদ্দিন পিতা- মানিক ফরাজি এর ৩২ শতাংশ জমি বছর হিসেবে লিজ নেই, লিজকৃত জমিতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে থাকি। নুরুউদ্দিন আমাকে আর জমি লিজ দিবেনা বলে জানান, পরে আমি স্হানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানাই। স্হানীয় চেয়ারম্যান জসিমউদদীন হাওলাদার দু’পক্ষকে ডাকেন, নুরুউদ্দিন জমি লিজ দিবেনা বলে চাপ ছাপ জানিয়ে দেন, এই নিয়ে অনেক দিন ধরে ঝামেলা চলে,এইদিকে আমার মাছ চাষের সময় চলে যাচ্ছে, আমি বেকায়দা আছি, পরে স্হানীয় গন্যমান্য ব্যক্তিদের জানালে একপর্যায়ে নুরুউদ্দিন এর বাবা মানিক ফরাজিকে বুঁজিয়ে মিল করা হয়, পরে তাদের দাবী তাদের লিজকৃত জমিতে মাছ চাষ করতে হলে ৩ বছরের খাজনা অগ্রীম দিতে হবে। পরে সেই শর্তে রাজি হয়ে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষের জন্য ফেলি। ৫ আগষ্টের আগে আমার ১ একর জমিতে নুরুউদ্দিন গভীর রাতে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ নিধন করে। সকালে আমি পুকুরের কাছে এসে দেখি সবগুলো মাছ মরে ভেসে উঠেছে। আমার মাছের খামারের দুই নল দূরে খালে সালাউদ্দিন গভরীর রাত ধরে ব্যাগজাল বায়, তাকে ডেকে এনে জিজ্ঞেস করলে সালাউদ্দিন বলে আমি যেই সময় ব্যাগজালের কাছে তখন হাতে লাঠি কিছুক্ষণ পর পর লাইট মেরে পুকুরের পাহাড় হতে বেড় হয়, আমি জিজ্ঞেস করলাম কে, উত্তর না দিয়ে দ্রুত হেটে চলে যাচ্ছে পরে কোন কথার উত্তর না পেয়ে আমি তার দিকে দ্রুত হেটে যাই। কাছাকাছি গিয়ে আমি লাইট মেরে দেখি নুরুউদ্দিন, পরে আমি আর কিছু না বলে আমার ব্যাগজালের কাছে চলে আসি। এই ঘটনা জানার পর আমি মাছ নিয়ে থানায় যাই। তখনকার ওসি মনির হোসেন মিয়া কোন অভিযোগ না নিয়ে কোর্টে মামলা করার পরামর্শ দেন। তার পরদিন আমি নুরুউদ্দিনকে আসামি করে কোর্টে মামলা করি। মামলার তদন্ত বোরহানউদ্দিন থানায় এলে ২ মাস পর কোর্টে রিপোর্ট দেন নূরউদ্দিন এর পক্ষে। পরে আমি না রাজি দিলে মামলা পুনরায় তদন্ত দেন উপজেলা মৎস্য কর্মকর্তা কাছে, ওই রিপোর্ট এখনও দেই দিচ্ছি বলে জানান। মৎস্য কর্মকর্তা মনোজ কুমারের কাছে জানতে চাইলে তিনি জানান- মৎস্য খামারের মালিক আলমগীর মোবাইল ফোনে কল দিয়ে বিষয়টি আমাকে জানান, মূলত মাছ পরীক্ষা নিরিক্ষার করার কোন সরঞ্জাম আমাদের কাছে নেই। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান জানান, আমি এমন কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ ফেলে তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে গ্যাস ট্যাবলেট প্রয়োগে খামারির মাছ নিধন
-
রিয়াজ ফরাজি - আপডেট সময় ০৭:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- ৭৩৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















