ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর

ঢাকা সাভারে বাঁশঝাড়ে মিলল নারীর মরদেহ

ঢাকা সাভারে বাঁশঝাড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে শ্বাসরোধে হত্যার পর তার মুখমণ্ডল রাসায়নিক পদার্থ ব্যবহার করে বিকৃত করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় বাঁশঝাড়ের ভেতরে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বিকেলে কালিয়াকৈর এলাকায় গোল্ডেন লাইন নামে একটি গার্মেন্টসের পেছনে বাঁশঝাড়ে অর্ধনগ্ন অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া যায়। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়।
সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। গতকাল রাতে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এছাড়াও নিহত নারীর পরিচয় যাতে নিশ্চিত করা না যায় সেজন্য মুখমণ্ডলে এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে বিকৃত করা হয়েছে এবং অর্ধনগ্ন অবস্থায় মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। তবে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহত নারীর পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা সাভারে বাঁশঝাড়ে মিলল নারীর মরদেহ

আপডেট সময় ০৪:১২:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫