ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু
মিঠাপুকুরে চলমান মামলার মধ্যেই ফের মাছ লুট

প্রধান শিক্ষকসহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ

রংপুরের মিঠাপুকুরে আদালতে মামলা চলমান এবং পিবিআইয়ের তদন্তাধীন থাকা অবস্থায় আবার দ্বিতীয় দফায় প্রকাশ্যে মাছ লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার ৮ নম্বর চেংমারী ইউনিয়নের ফকিরের হাট এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

মামলার ১ নম্বর আসামি আব্দুল মালেক মিয়া ও ১০ নম্বর আসামি ফকিরের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান বুলবুলের নেতৃত্বে ভাড়াটে লোকজন সংঘবদ্ধভাবে খামারে প্রবেশ করে শত শত কেজি মাছ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার সময় স্থানীয় সাংবাদিকরা সরেজমিনে উপস্থিত ছিলেন। তাদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়—একদল লোক সংঘবদ্ধভাবে খামারে প্রবেশ করে মাছ ধরছে, স্থানীয়দের বাধা উপেক্ষা করেই চলে এই হরিলুট।

এ বিষয়ে মিঠাপুকুর মৎস্য প্রকল্পের সত্তা অধিকারী মোঃ আল মাহমুদ সরকার বলেন, আদালতের মামলা চলমান এবং পিবিআই মামলাটি তদন্ত করছে। তারপরেও এক ও দশ নাম্বার আসামির নেতৃত্বে মাছ লুট করছে। আমি জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছি আমি বিলে গেলে প্রকাশ্যে হত্যা করবে বলে এমনটা হুমকি দিয়ে আসছেন।
ফকিরেরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান বুলবুল বলেন, দৈনিক আমাদের মাতৃভূমিকে নিশ্চিত করেন যে, আমরা বিলে জাল ফেলেছিলাম মাছগুলো দেখার জন্য। এ বিষয়ে আপনার সাথে মোবাইলে কথা বলতে চাই না। আপনি রবিবারের দিন স্কুল খোলা আছে সাক্ষাতে কথা বলবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

মিঠাপুকুরে চলমান মামলার মধ্যেই ফের মাছ লুট

প্রধান শিক্ষকসহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় ০৯:২১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫