ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা

নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

নওগাঁয় চলমান পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে আব্দুল মতিন (৫৩) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনগত রাত ১১টার দিকে শহরের চকদেব পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে কয়েকটি ব্যাংকের সাক্ষরিত ব্ল্যাংক চেক ও ১০ লাখ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া সংক্রান্ত একটি চুক্তিনামা উদ্ধার করা হয়। গ্রেফতার আব্দুল মতিন নওগাঁ সদর উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফারজানা হোসেন বলেন, পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চলমান কার্যক্রমকে পুঁজি করে একটি দালাল চক্র প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশের গোয়েন্দা শাখার শহরের পৌরসভা এলাকায় অভিযান চালায়। অভিযানে আব্দুল মতিন নামে এক প্রতারক কনস্টেবল চাকরি প্রার্থীর অভিভাবকের সঙ্গে মোটা অঙ্কের অর্থের একটি চুক্তি করে। তাদের চুক্তির অর্থ লেনদেন চলাকালে গোয়েন্দা বাহিনীর সদস্যরা হাতেনাতে গ্রেফতার করে।

তিনি বলেন, পরে তার বাসায় অভিযান চালিয়ে একই ধরনের আরও একটি চুক্তিপত্র উদ্ধার করা হয়। যেখানে ভিকটিমের সঙ্গে প্রতারকের ১০ দশ লাখ টাকার বিনিময়ে পুলিশে নিয়োগ সংক্রান্ত চুক্তিনামা সম্পাদিত হয়েছে। প্রতারকের বিরুদ্ধেও সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রস্তুতি চলছে।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

আপডেট সময় ০৯:০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫