ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা

নওগাঁয় মাদকসহ আটক ২

নওগাঁর বদলগাছীতে ৫০ পিস ইয়াবা এবং ১৪ পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫ । ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে বদলগাছী উপজেলার পাহাড়পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত মোঃ আসাদুল ইসলাম (৫২), পিতা-মোঃ বাবুল মন্ডল, গ্ৰাম-বিশপাড়া, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ ও মোঃ আব্দুল মজিদ হিরা (৪৭), পিতা-মৃত আক্কাজ আলী সর্দার, গ্ৰাম-চৌধুরীপাড়া, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাট।

২৫ এপ্রিল (শুক্রবার) সকাল সোয়া ১১ টায় জয়পুরহাট র‍্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত আসাদুল ও আব্দুল মজিদ হিরা দুজন চিহ্নিত মাদক কারবারী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‍্যাব এর একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের বিষয়টি জানতে পেরে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের আভিযানিক দল বদলগাছী থানার পাহাড়পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় আসাদুল এবং মজিদ এর নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৫০ পিস ইয়াবা, ১৪ পিস ট্যাপেন্টাডল, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৮,৮০০/- টাকা এবং ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

নওগাঁয় মাদকসহ আটক ২

আপডেট সময় ০৭:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫