ঢাকা ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা

দোয়ারাবাজারে রাস্তা সংষ্কার কাজের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দোয়ারাবাজার উপজেলার আহমদনগর-ইদনপুর রাস্তার কাজে বাধা দেওয়ার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বৃহষ্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আহমদনগরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের বরাদ্দে আহমদনগর-ইদনপুর সাহেব আলীর বাড়ি পর্যন্ত মাটির কাজ করতে গেলে জনস্বার্থ বিরোধী একটি কুচক্রী মহল বাধা দেয়। অথচ এই রাস্তা দিয়ে কয়েকট গ্রামের বাসিন্দাসহ স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাতায়াত করে। এখানকার ১ ও ৩ নম্বর ওয়ার্ডবাসীর যাতায়াত সুবিধার্থে চলতি অর্ত বছর মাটি কাটার কাজে ১ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ হয়।
সম্প্রতি ওই রাস্তায় মাটির কাজ করতে এলে আশ্রবনগর গ্রামের মৃত করম আলীর পুত্র ফরতাজ আলী ও ফরমান আলী রাস্তার কাজে বাধা দেন। প্রতিকার চেয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দেন। অভিযোগে প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন একটি তদন্ত টিম সরজমিন গেলে এলাকাবাসী রাস্তার কাজে বাধা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং দ্রুত রাস্তা সংস্কার করার দাবিতে তাৎক্ষণিক এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে ইদনপুর গ্রামের আয়ুব আলী ও আকবর আলী বলেন, এই রাস্তা আমাদের কয়েটি গ্রামের একমাত্র রাস্তা। এই রাস্তা ব্যতিত আমাদের আর কোন বিকল্প রাস্তা নেই। এলাকাবাসীকে উপেক্ষা করে রাস্তার কাজে যারা বাধা দিচ্ছে তাদের কোন জমিজমা নেই। অহেতুক তারা এলাকাবাসীর ক্ষতি করতে চাচ্ছে।
মিতালী পাবলিক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাছকিয়া বেগম, জুমেনা আক্তার, তানিম আহমদ, নাদিয়া আক্তার বলেন, বর্ষাকালে আমরা স্কুলে যেতে পারি না। রাস্তায় চরম ভোগান্তি পোহাতে হতে হয়। এই রাস্তা না হলে আমরা স্কুলে যেতে পারবো না। আমরা রাস্তা চাই।
ইদনপুর গ্রামের নানু মিয়া বলেন, জেলা শহরে য়াওয়ার একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে। একটি কুচক্রী মহল রাস্তা সংষ্কার কাজ করতে অহেতুক বাধাবিঘ্ন ঘটাচ্ছে। দ্রুত রাস্তা সংষ্কার কাজ শুরু করার দাবি জানাই।
মানববন্ধনে সর্বস্তরের এলাকাবাসী ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

দোয়ারাবাজারে রাস্তা সংষ্কার কাজের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় ০৯:২১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫