ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা

ডুয়েটে ইনট্রা-ডুয়েট ম্যাথমেটিক্স কনটেস্ট ও ফ্রেশারস রিসেপশন অনুষ্ঠিত

  • সাইফুর রহমান
  • আপডেট সময় ০৮:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৬৯২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে ‘ইনট্রা-ডুয়েট ম্যাথমেটিক্স কনটেস্ট ও ফ্রেশারস রিসেপশন ২০২৫’। গত ২৪ এপ্রিল, রোববার শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে ডুয়েট ম্যাথ ক্লাবের আয়োজনে এই দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে দশটায় বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এরপর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ম্যাথ কনটেস্টে। দিনব্যাপী আয়োজনে ক্লাবের নবীন সদস্যদের বরণ ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আরেফিন কাওসার। আরও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. নাজিম উদ্দিন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. শারাফাত হোসেন এবং ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. উৎপল কুমার দাস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মাহমুদ আলম।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য ড. মো. আরেফিন কাওসার বলেন, “ভালো ইঞ্জিনিয়ার হতে হলে গণিতে দক্ষতা অপরিহার্য। ডুয়েট ম্যাথ ক্লাব গণিত ভীতি কাটিয়ে দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে ডুয়েট সাংবাদিক সমিতি।
এই আয়োজন শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

ডুয়েটে ইনট্রা-ডুয়েট ম্যাথমেটিক্স কনটেস্ট ও ফ্রেশারস রিসেপশন অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫