ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা

রাজবাড়ীতে ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতক মর্যদার দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতক (পাস কোর্স) এর দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের সামনে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই মানবন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মানিক মিয়া, আমিনুল ইসলাম, রোমান হোসেন, প্রথম বর্ষের শিক্ষার্থী কোকিলা দেবনাথ ও বিজয় বিশ্বাস। এসময় শিক্ষার্থীরা বলেন, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ আমাদের এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। আমরা সকলেই এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে এই ডিপ্লোমাতে ভর্তি হই। কিন্তু আমাদের সার্টিফিকেটের মান ডিগ্রির সমমান নয়। এটা একটা বড় ধরণের বৈষম্য। দীর্ঘদিন আমরা আমাদের ডিপ্লোমাকে ডিগ্রির (পাস কোর্স) সমমান করার দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু সরকার আমাদের কোন কথায় কর্ণপাত করছে না। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা আগামিতে কঠোর আন্দোলন গড়ে তুলবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

রাজবাড়ীতে ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতক মর্যদার দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৩:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫