ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা

লক্ষ্মীপুর রায়পুর পৌরসভায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় এক মাস ধরে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। পানির স্তর নেমে যাওয়া, লোডশেডিং ও লো ভোল্টেজের কারণে পানির পাম্প চালাতে না পারায় এ সংকট বলে জানা গেছে।
পৌর শহরে বসবাসকারী কয়েক হাজার বাসিন্দাকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে বাধ্য হয়ে বাসাবাড়িতে মিনারেল ওয়াটার কিনে ও টিউবওয়েলের পানি এনে চাহিদা মেটাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রায়পুর পৌরসভার ৯টি ওয়ার্ডে অর্ধলক্ষাধিক মানুষের বসবাস। এখানে পানির গ্রাহক প্রায় ২৫ হাজার। এর জন্য প্রতিদিন ২৫ লাখ লিটার পানির চাহিদা রয়েছে। পাম্প দিয়ে উচ্চ জলাধারে এ পানি উত্তোলন করতে হলে বিদ্যুতের ৪২০ ভোল্টেজ প্রয়োজন। কিন্তু এক মাস ধরে ৩৬০-৭০ ভোল্টেজ পাওয়া যাচ্ছে। এতে প্রতিদিন ৭-৮ লাখ লিটার পানি সরবরাহ করা সম্ভব হয়।

পৌরসভার উত্তর দেনায়েতপুর এলাকার পারুল বেগম বলেন, সময়মতো পানির বিল পরিশোধ করলেও চাহিদামতো পানি পাচ্ছি না। এ জন্য আমাদের রান্নাসহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত পানি সরবরাহ স্বাভাবিক করা হোক।

সাবেক কাউন্সিলর তোফাজ্জল আলী স্বপন বলেন, বাসায় খাওয়ার পানি নেই কয়েকদিন। পৌরবাসীর পানির কষ্ট লাঘবে কোনো কর্মকর্তার মাথাব্যথাও নেই। ইউএনও পৌর প্রশাসকের দায়িত্বে থাকলেও মনে হয় তিনি বিষয়টি জানেন না। পানি সংকটে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বাসাবাড়িতে বোতলের পানি কিনে খেতে হচ্ছে। জানি না এভাবে কতদিন চলবে।

পৌরসভার ওয়াটার সুপারের দায়িত্বে থাকা প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, গরমের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং বিদ্যুতের লো ভোল্টেজের কারণে চাহিদামতো পানি উত্তোলন করা যাচ্ছে না। বিষয়টি পল্লি বিদ্যুৎ কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

রায়পুর পল্লি বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোশারেফ হোসেন বলেন, গত কয়েকদিন বিদ্যুতের সমস্যা হচ্ছে। লো ভোল্টেজের কারণে পানি উত্তোলনে সমস্যা হলেও করার কিছু নেই। লোক পাঠিয়ে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুর রায়পুর পৌরসভায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট

আপডেট সময় ০২:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫