ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা

উৎসবমুখর পরিবেশে প্রীতির বন্ধনে আবদ্ধ ইবির আইন বিভাগের শিক্ষার্থীরা

সম্পর্কের বন্ধনকে দৃঢ় ও মজবুত করতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল ম্যাচ ও চড়ুইভাতির আয়োজন করেছে ইবির আইন বিভাগের জুনিয়র ও সিনিয়র শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১২ টায় শাহ আজিজুর রহমান হলের ডাইনিং রুমে চড়ুইভাতি এবং বুধবার দিনের বেলা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে তারা।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী নাজমুল করিম অর্ণব, এনামুল হক ইমন, রিয়াদুল ইসলাম অন্তু এবং ২২-২৩ শিক্ষাবর্ষের ইসমাইল আহমেদ তালহা, আতিক আনাম রোজ, মামুন, আরমান, শুয়াইব সহ ২২-২৩ ও ২৩-২৪ শিক্ষাবর্ষের অন্যান্য শিক্ষার্থীরা।

এ সময় অনুষ্ঠানে আইন বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম খান বলেন, খেলার মাধ্যমে ডিপার্টমেন্টের বড়ভাইদের সাথে আমাদের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে এবং একসাথে খাওয়া দাওয়া, আড্ডাসহ একটি ভালো দিন কাটলো।

২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসমাঈল আহমদ তালহা বলেন, পড়াশোনার একঘেয়েমি দূর করতে খেলাধুলা কার্যকরী ভূমিকা রাখবে। এরকম আয়োজন বিভাগের শিক্ষার্থীদের একতা তৈরিতে এবং ভবিষ্যত জীবনে লক্ষ্যপানে পৌছাতে কার্যকরী ভূমিকা রাখবে।
২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিক আনাম রোজ বলেন, এরকম আয়োজন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের বন্ধন আরো মজবুত করে।
২২-২৩ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী মামুন বলেন, দুই সেশনের সবার অংশগ্রহণে সুন্দর একটি আয়োজন হয়েছে। এরকম আরো আয়োজনের পরিকল্পনা আছে।

২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এনামুল হক ইমন বলেন, আইন বিভাগের ৩৫ ও ৩৬ তম ব্যাচের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে আমি রেফারি হিসেবে ছিলাম। খুব সুন্দর ও ভালো একটি ম্যাচ হয়েছে। এর ফলে তাদের মধ্যকার প্রতিভা প্রকাশ পাবে ও খেলাধুলার প্রতি আগ্রহ প্রকাশ পাবে।

২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল করিম অর্ণব বলেন, এমন আয়োজন খুবই ভালো। যার মাধ্যমে শুধু সাক্ষাৎ না বরং গভীর সম্পর্ক তৈরি হয়।

উল্লেখ্য প্রীতি ফুটবল ম্যাচটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২২-২৩ ও ২৩-২৪ এর শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ১:০ গোলে বিজয়ী হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

উৎসবমুখর পরিবেশে প্রীতির বন্ধনে আবদ্ধ ইবির আইন বিভাগের শিক্ষার্থীরা

আপডেট সময় ১১:৩৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫