রাঙামাটি লংগদু উপজেলার মাইনীমুখ বাজারের সরকারি খাদ্যগুদামের চাল অবৈধভাবে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত লংগদু উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ২০২৩/২১ আইন ধারা বাজারে তিন ব্যবসায়ীকে নগদ অর্থদণ্ড করেছেন।
২৩ এপ্রিল (বুধবার) বিকাল সাড়ে তিনটায় উপজেলার মাইনীমুখ বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে দোকানে সরকারি খাদ্য গুদামের চাউল অবৈধ ভাবে বিক্রি ও গুদামজাতকরনের দায়ে মেসার্স ইখওয়ান স্টোরের মালিক হাজী সামশুল হককে ২০২৩/২১ আইন ধারা ১৫,০০০/-(পনের হাজার) টাকা, মেসাস রহমত স্টোরকে ১০,০০০/- (দশ হাজার) মেসার্স কাদের স্টোরকে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেড ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন মাইনীমুখ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, পুলিশ ও আনসার বাহিনী সহ অন্যান্যরাও।
উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন, সরকারি চাল মজুদ ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। যদি কোনো ব্যবসায়ী সরকারি চাল বিক্রয় মজুদ করেন তার বিরুদ্ধে আইনি ভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মঞ্জুরুল ইসলাম লংগদু প্রতিনিধি 



















