ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

কাপুরুষ-হিংসুকদের গুরুত্ব দিও না, নেইমারকে উপদেশ রোনালদোর

বিশ্বকাপ ফুটবল আর নেইমার যেন একে অন্যের শত্রু। বিশ্বকাপ শুরু হলেই ইনজুরিতে পড়ছেন নেইমার। ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার। এরপর ২০১৮ সালেও খেলেছেন ইনজুরি নিয়ে। সবশেষ চলতি কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফের পায়ের গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গেছেন নেইমার।

গোড়ালির এই চোটের কারণে গ্রুপ পর্বে দেখা যাবে না ব্রাজিলের এই সুপারস্টারকে। নেইমারের এমন ঘোরতর দুঃসময়ে পাশে এসে দাঁড়ালেন তার স্বদেশী বিশ্বকাপজয়ী সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো নাজারিও। কাপুরুষ-হিংসুকদের গুরুত্ব না দিতে উপদেশ দিলেন রোনালদো।

বিশ্বকাপজয়ী সাবেক এই ফুটবলার আরো যোগ করে বলেন, ‘তুমি যেভাবে উঠে এসেছ এবং যে মানের তারকা, তোমার চোটে পড়া উদ্‌যাপন করায় প্রশ্নগুলো করতে ইচ্ছে করছে, আমরা কতটা আধুনিক হতে পেরেছি? এ কেমন পৃথিবী? পরবর্তী প্রজন্মের জন্য আমরা কী রেখে যাচ্ছি?’

হঠাৎ করে নেইমারকে নিয়ে কেন এমন বক্তব্য রোনালদোর, সেটাও পরিস্কার করে তিনি বললেন, ‘এসব ধ্বংসাত্মক কথার বিরুদ্ধেই আমার এই চিঠি। আরও শক্তিশালী হয়ে ফিরে এসো! গোলের ক্ষুধা আরও বাড়ুক। মাঠ ও মাঠের বাইরে তুমি যেসব ভালো কাজ করো, সেসব মানুষের এমন ঈর্ষার চেয়ে অনেক গুণে ভালো। কখনো ভুলো না বিশ্ব ফুটবলে তুমি কোথায় আছ। ব্রাজিল তোমাকে ভালোবাসে! তোমার গোল, ড্রিবল, সাহসিকতা ও খেলায় আনন্দ দেখতে চায় ব্রাজিলের সত্যিকারের সমর্থকরা। কাপুরুষ ও হিংসুকদের এত গুরুত্ব দিও না। দেশের মানুষের ভালোবাসা উপভোগ করো। তুমি ঘুরে দাঁড়াবেই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

কাপুরুষ-হিংসুকদের গুরুত্ব দিও না, নেইমারকে উপদেশ রোনালদোর

আপডেট সময় ০৭:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২