ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কোটি টাকার বাঁধ হুমকিতে

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরসহ একাধিক গ্রামের তীর রক্ষা বাঁধ। ১,৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মার ডান তীর রক্ষা বাঁধটি এখন ভয়াবহ নদী ভাঙনের শঙ্কায় রয়েছে। বর্ষা মৌসুম সামনে রেখে নদীপাড়ের প্রায় ৫ হাজার ঘরবাড়ি রয়েছে সরাসরি ঝুঁকিতে।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করছে। এতে নদীর তল অসমভাবে ক্ষয় হয়ে তীরবর্তী এলাকার মাটি দুর্বল হয়ে পড়ছে। নদীর ধারে থাকা ঘরবাড়ি, স্কুল, বাজার, কৃষিজমি ও কবরস্থান এখন সরাসরি ভাঙনের হুমকিতে।

স্থানীয় বাসিন্দা আমেনা বেগম বলেন, ‘আগে নদী অনেক দূরে ছিল, এখন ঘরের পাশে চলে এসেছে। প্রতিদিন রাতে ড্রেজারের গর্জনে ঘুমাতে পারি না।’ অনেকে অভিযোগ করলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন।

অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতাসহ অন্তত ১০-১২ জন এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে অভিযুক্ত বিএনপি নেতা ফরিদ আহমেদ রয়েল দাবি করেন, ‘সরকারি অনুমতি ও টেন্ডারের মাধ্যমেই বালু উত্তোলন করছি।’

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তারেক হাসান বলেন, ‘তীর রক্ষা বাঁধের কাছাকাছি ড্রেজিং করলে ভাঙনের ঝুঁকি বাড়বে। আমরা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করছি।’

নড়িয়ার ইউএনও আমিনুল ইসলাম বুলবুল জানান, নিলাম পাওয়া ব্যক্তিরা শর্ত লঙ্ঘন করায় গত অভিযান চালিয়ে ৮টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে তিনি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কোটি টাকার বাঁধ হুমকিতে

আপডেট সময় ০৬:২১:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫