ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

কালবৈশাখী ঝড়ে ভালুকায় বিদ্যুৎ বিপর্যয়

ভালুকা-মল্লিকবাড়ী সড়ক এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর ৮টি বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ে। এতে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সড়কে যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

ঝড়ে ক্ষতিগ্রস্ত খুঁটিগুলোর মধ্যে বেশ কয়েকটি ভালুকা-মল্লিকবাড়ী সড়কের ওপর এবং পাশের একটি মাছের ফিশারিতে পড়ে যায়। এতে সড়কটি অস্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা জানান, ভাঙা খুঁটিগুলো টাঙ্গাইলের সখিপুর পর্যন্ত নির্মাণাধীন ৩৩ কেভি সঞ্চালন লাইনের অংশ ছিল, যা সম্প্রতি স্থাপন করা হয়েছিল। তবে লাইন চালু হওয়ার আগেই ঝড়ে তা ধ্বংস হয়।

এছাড়া, মল্লিকবাড়ী এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী পুরাতন কয়েকটি খুঁটিও উপড়ে পড়ে, ফলে আশেপাশের গ্রামগুলোতে রাতভর বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয় বাসিন্দাদের।

ভালুকা বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত খুঁটিগুলোর মেরামত কাজ দ্রুত শুরু করা হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনর্বহাল করার চেষ্টা চলছে। তিনি বলেন, “ঝড়ের তীব্রতায় নতুন ও পুরাতন উভয় ধরনের খুঁটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পুরো এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করছি।”

অন্ধকারে পড়ে থাকা স্থানীয় বাসিন্দারা অসুবিধার কথা জানিয়ে দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। অনেকেই অভিযোগ করেন, নতুন খুঁটিগুলো যথেষ্ট মজবুতভাবে স্থাপন করা হয়নি, যা সামান্য ঝড়েই ভেঙে পড়েছে।

পিডিবি সূত্রে জানা গেছে, ঝড়-তাণ্ডবের কারণে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ টিম কাজ করছে। নতুন লাইনের নির্মাণকাজও পুনর্বহাল করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

কালবৈশাখী ঝড়ে ভালুকায় বিদ্যুৎ বিপর্যয়

আপডেট সময় ০৩:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫