ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার বোরহানউদ্দিনে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ- মামলার আধঘণ্টায় প্রধান শিক্ষকসহ দুই আসামি আটক তিস্তাপাড়ের আর্তনাদ: বানের পানিতে বন্দি জীবনে এক অসহায় মায়ের কান্না বাঘায় স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার  নওগাঁর রাণীনগরে আন্ত:জেলা চোর চক্রের আরো ৩ সদস্য আটক, ৫টি গরু উদ্ধার ফাইনালের পর ফের কাতারে স্পেন-আর্জেন্টিনা লড়াইয়ের সম্ভাবনা আত্রাইয়ে উপজেলা চত্বর থেকে বিএনপি নেতার মোটরসাইকেল চুরি ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী কারাগারে

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে চাঁদপুর দেবপুরে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী বাহিনী কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলার দেবপুর দরবার শরীফের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়া নেতানিয়াহু’র কুশপুত্তলিকা দাহ করা হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর সদর উপজেলার দেবপুর দরবার শরীফের সামনে থেকে বাকিলা বাজার হয়ে কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন। এই সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়া নেতানিয়াহু’র কুশপুত্তলিকা দাহ করেন স্থানীয় তৌহিদী জনতা।

সমাবেশের বক্তব্য রাখেন, দেবপুর দরবার শরীফের পীর মুফতি নূর মোহাম্মদ আরেফিন,রামপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ, মাওলানা জিসান আলম, মাওলানা জিল্লুর রহমান। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন মুসলিম তৌহিদী জনতাগন।

এ সময় বক্তারা, ইসরাইলের সকল পণ্য বয়কটসহ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর কর্তৃক দ্রুত এসব হত্যাযজ্ঞ ও হামলা বন্ধের দাবি জানান। এ ছাড়াও বিশ্বের সকল মুসলিমদের কে এক হয়ে ফিলিস্তিনি মুসলমানদের রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে চাঁদপুর দেবপুরে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৮:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫