ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ‘বান্ধবী’ ভাইরাল ভিডিও ঘিরে গুঞ্জনের জবাব দিলেন পূর্ণিমা দারিদ্র্যকে জয় করে ডাবল বিসিএস ক্যাডার কহেলা গ্রামের সাগর টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের সংবাদ প্রকাশের জেরে ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক শফিক গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি

গাজায় গণহত্যার প্রতিবাদে সোনারগাঁও ইউনিভার্সিটিতে ক্লাস ও পরীক্ষা বর্জন

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ঘোষিত ৭ এপ্রিল (সোমবার) “NO Class, No Movement” সাথে একাত্মতা প্রকাশ করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। এ উপলক্ষে ৬ এপ্রিল (রবিবার) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের অবস্থান স্পষ্ট করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক আহ্বানে সাড়া দিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। এটি বৈশ্বিক অঙ্গনে চলমান নীরবতার বিপরীতে একটি সুস্পষ্ট প্রতিবাদের অংশ। ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণকে একটি নৈতিক ও আন্তরিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে শিক্ষার্থীরা জানান, এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডের সময় স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া মানবতা ও মানবাধিকারের প্রতি বিশ্বাসঘাতকতা।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও জানানো হয়, তারা সকল শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানকে গাজার পক্ষে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি, ইসরায়েলি ও পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির পণ্য বর্জনেরও আহ্বান জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান

গাজায় গণহত্যার প্রতিবাদে সোনারগাঁও ইউনিভার্সিটিতে ক্লাস ও পরীক্ষা বর্জন

আপডেট সময় ০৮:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫