ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

নরসিংদীর মাধবদীতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

নরসিংদীর মাধবদী থানার ডৌকাদী গ্রামে স্হানীয় কবরস্থানের জমি দান করাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। শনিবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে কুলসুম বেগম (৪০),সিরাজুল ইসলাম (৪৫) ও শাহীন মিয়া ( ৩৫) কে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুন্নী আক্তার(৩৫),
আব্দুস সাত্তার(৪০),খোকন মিয়া (৩৫) কে
চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের স্বজনরা জানান, ডৌকাদি গ্রামের সামাজিক কবরস্থানে এক শতাংশ জমি দান করা নিয়ে শাহীন ও মোখলেছের পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার গ্রাম্য সালিশ হলেও সমস্যার কোন সমাধান হয়নি। শনিবার ফের সালিশি বৈঠক বসলে কবরস্থানের পাশে শাহীনের পরিবারকে এক শতাংশ জমি দিয়ে দিলে মোখলেছের পরিবারের পক্ষ থেকে শাহীনের পরিবারকে তাদের বাড়ির পাশে এক শতাংশ জমি দেবার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত মোখলেছের পরিবার প্রত্যাখান করলে সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়।। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হলে নারীসহ ১০ জন আহত হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম গণমাধ্যম কে জানান, এ সংঘর্ষের ব্যাপারের থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

নরসিংদীর মাধবদীতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

আপডেট সময় ০৪:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫