ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ রাজশাহীতে হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা? ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ

সোমবার শুরু হচ্ছে বিএসআরএফ ওয়ালটন স্পোর্টস ফেস্টিভ্যাল

বিএসআরএফ ওয়ালটন স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২২ শুরু হচ্ছে সোমবার (২৮ নভেম্বর)। ওইদিন সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এ ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন। 

রোববার (২৭ নভেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি তপন বিশ্বাস এ তথ্য জানান।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক এবং দেশের ইলেকট্রনিকস ও অটোমোবাইলস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস) এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ফেস্টিভ্যালে মোট ৭টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৬টি বিএসআরএফ সদস্যদের জন্য। এছাড়া ১টি ইভেন্ট সদস্য নয় এমন সাংবাদিকদের জন্য।

ইভেন্টগুলো হলো- দাবা, ক্যারাম একক, ক্যারাম দ্বৈত, তাস, টেবিল টেনিস, লুডু সদস্যদের জন্য এবং লুডু সদস্য নয় এমন সাংবাদিকদের জন্য।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএসআরএফর যুগ্ম সম্পাদক মেহেদী আজাদ মাসুম, দপ্তর সম্পাদক মো. মোসকায়েত মাশরেক, কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন (রাকিব), রুবায়েত হাসান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ

সোমবার শুরু হচ্ছে বিএসআরএফ ওয়ালটন স্পোর্টস ফেস্টিভ্যাল

আপডেট সময় ০৩:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২