সংবাদ শিরোনাম ::
বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের দেশের ৯ অঞ্চলে বৈরী আবহাওয়ার শঙ্কা ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা- ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম  বড়লেখার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারতীয় দুটি এয়ারগান জব্দ বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

পায়ের পাতা ও ঊরুর পেশিতে ব্যথার কারণ কী?

মানব দেহে মূলত দুই ধরনের কোলেস্টেরল থাকে। এগুলো হচ্ছে ‘এইচডিএল’ ও ‘এলডিএল’। এই দুইটির মধ্যে ‘এইচডিএল’-কে ভালো ও ‘এলডিএল’-কে খারাপ কোলেস্টেরল বলা হয়। দেহে এই খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়লে কপালে ভাঁজ পড়ে যায়। এমনকি দেখা দিতে পারে স্ট্রোক ও হৃদরোগও।

কিন্তু ‘এলডিএল’ কোলেস্টেরল বাড়লেও অধিকাংশ মানুষের পক্ষে তা বোঝা কঠিন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, কোলেস্টেরলের সমস্যা বেড়ে গেলে পায়ের পাতা ও ঊরুর পেশিতে ব্যথা হতে পারে। কিন্তু কেন এমন হয়?

জানা গেছে, ধমনীর মধ্য দিয়ে মানব দেহের বিভিন্ন অঙ্গে রক্ত সঞ্চালিত হয়। কোলেস্টেরল বেড়ে গেলে ধমনীগুলোর ভেতর চর্বির আস্তর তৈরি হয়। একে ‘অ্যাথেরোস্ক্লেরসিস’ বলে। এই আস্তর তৈরির কারণে রক্ত চলাচলের পথ বন্ধ হয়ে আসতে পারে। তৈরি হতে পারে ‘প্লাক’। যা কারণে দেহের বিভিন্ন অঙ্গে রক্ত ঠিকমতো পৌঁছাতে পারে না। এই সমস্যাকে বলে ‘পেরিফেরাল আর্টারি ডিজিজ’ বা ‘পিএডি’। এর ফলে বিভিন্ন অঙ্গে ব্যথা হয়।

এই রোগের উপসর্গ কী কী?

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, এই রোগে পায়ের একাধিক অংশে ব্যথা ও টান ধরার সমস্যা দেখা দিতে পারে। পায়ের পাতা, থাই ও ঊরুর পেশি সবচেয়ে বেশি আক্রান্ত হয় এই রোগে। হাঁটতে গেলেও হতে পারে ব্যথা। তাছাড়া পা নীলচে হয়ে আসা, ক্ষত শুকাতে দেরি হওয়া কিংবা এক পায়ের পাতার উষ্ণতা অন্য পায়ের তুলনায় কম হওয়াও এই রোগের লক্ষণ।

অনেকে এসব লক্ষণ থাকার পরও বিষয়টি অবহেলা করেন। কিন্তু পায়ের রক্ত প্রবাহে এ সমস্যা দেখা দেওয়া মানে দেহের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গেও নীরবে একই সমস্যা তৈরি হতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ

পায়ের পাতা ও ঊরুর পেশিতে ব্যথার কারণ কী?

আপডেট সময় ০৮:৪৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২