ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

১৫ টাকার কেজি চালে অনলাইন ফি গুণতে হচ্ছে ২০০টাকা

মৌলভীবাজারের জুড়ীতে খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় ১৫টাকা কেজি দামের চাল অনলাইনে রেজিষ্ট্রেশন ফি বাবত গুণতে হচ্ছে ২০০টাকা।

জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় জুড়ী উপজেলার জায়ফরনগর, পশ্চিমজুড়ী, পূর্বজুড়ী, গোয়ালবাড়ী, সাগরনাল ও ফুলতলা ইউনিয়নের হতদরিদ্রদের তালিকা করা হয়। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) উক্ত ইউনিয়ন হতদরিদ্ররা জুড়ী খাদ্য গুদামে অনলাইন রেজিষ্ট্রেশন করতে আসলে, কম্পিউটার অপারেটর রাসেল প্রতিজনের কাছ থেকে রেজিষ্ট্রেশন বাবত ২০০টাকা ফি দাবি করেন।

অনেকেই বাধ্য হয়ে ২০০টাকা আবার কেউ কেউ ১০০টাকা ফি দিয়ে রেজিষ্ট্রেশন করেন। ফি নেয়ার বিষয়টি জানাজানি হলে কয়েকজন ইউপি সদস্য খাদ্যগুদামে এসে প্রতিবাদ করেন। এ বিষয়ে কম্পিউটার অপারেটর রাসেল বলেন, আমি কোন টাকা দাবি করি নাই। ওরা খুশি হয়ে আমাকে টাকা দিয়ে যাচ্ছে।

পশ্চিমজুড়ী ইউপি সদস্য মিলন রুদ্র পাল বলেন, আমার সামনে আমার ওয়াডের সবিতা, সুমন বুনার্জী ও রুপালীসহ অনেকের কাছ থেকে অনলাইন রেজিষ্ট্রেশন ফি বাবত ২০০টাকা করে নেয়।

জায়ফরনগর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও ইউপি সদস্য কামরুল হাসান বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় ১৫ টাকা কেজি দামের চালের জন্য জুড়ী খাদ্য গুদামে অনলাইনে রেজিষ্ট্রেশন চলছিল।

অবৈধভাবে ২০০ টাকা ফি আদায়ের ব্যাপারে আমরা এসে প্রতিবাদ করি। এসময়ে আমাদের সম্মূখে কম্পিউটার অপারেটর রাসেল অনলাইনে কাজ বন্ধ করে দিয়ে বলে, অফিসের জাহাঙ্গীর স্যারের নির্দেশ, টাকা ছাড়া রেজিষ্ট্রেশন হবে না!জুড়ী খাদ্য গুদামের খাদ্য নিয়ন্ত্রক জাহাঙ্গীর আরিফ খান তাঁর বিরুদ্ধে অভিযোগ বিষয়টি অস্বীকার করে বলেন, টাকা নেয়ার জন্য আমি কোন নির্দেশ দেইনি। তবে কম্পিউটার অপারেটর লোকজনের নিকট হইতে টাকা নেয়ার বিষয়টি শুনেছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

১৫ টাকার কেজি চালে অনলাইন ফি গুণতে হচ্ছে ২০০টাকা

আপডেট সময় ১২:৩৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২