সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে সমপদ এনজিওর উদ্যোগে বিণামূল্যে গাভী বিতরণ
রাজবাড়ীতে ৬ টি হতদরিদ্র পরিবারের মধ্যে বিণামূল্যে গাভী বিতরণ করেছে সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) নামে একটি এনজিও। শনিবার (২৩ আগষ্ট)
রাজৈরে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক
মাদারীপুরের রাজৈর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিনে ও রাতে রাজৈর
কেরানীগঞ্জে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন আহত
ঢাকার কেরানীগঞ্জ মডেল টাউনে একটি বহুতল ভবনের ৭ তলায় এসি বিস্ফোরণ হয়ে একই পরিবারে চারজন আহত হয়েছে। শনিবার (২৩ আগস্ট)
বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবীতে মানববন্ধন
বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত। বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে আজ শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায়
জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর সম্মেলন
জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর সম্মেলন। সত্যের পক্ষে সাংবাদিকতা এই প্রতিপাদ্য ও সাংবাদিকদের অধিকার সম্বলিত প্রয়াত সাংবাদিক আলতাফ হোসেন প্রণিত ২১
নাগরিককে ফেরত নেয়নি ভারত, অন্তঃসত্ত্বা নারীসহ ৬ জন এখন কারাগারে
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তারকৃত ৬ ভারতীয় নাগরিককে কারাগারে প্রেরণ করেছেন আদালত। তাদের মধ্যে একজন চারমাসের অন্তঃসত্ত্বা নারীও আছেন। বিষয়টি নিশ্চিত
ঠাকুরগাঁওয়ে অবৈধ জাল পুড়িয়ে দিলো প্রশাসন
বুড়িরবাধ এলাকায় প্রায় ৬ ঘণ্টা অভিযান চালিয়ে ৭০টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে দেয়া হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। শনিবার (২৩ আগস্ট) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত বুড়িরবাধ এলাকার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে অবৈধ চায়না রিং জাল জব্দ করার পাশাপাশি নদীর আশে পাশের বিভিন্ন স্থান থেকেও এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরবর্তীতে জালগুলো পুড়িয়ে দেয়া হয়। অভিযানে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম খান প্রমূখ। জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ বলেন, রিং জাল কিনবা কারেন্ট জাল সবরকম মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালে বিশেষত দেশীয় ছোটমাছ ও মাছের পোনা সহজেই আটকা পড়ে এবং অনেক মাছ ও পোনা মারা যায়। এগুলো আমাদের মাছের জন্য অনেক ক্ষতিকর। উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকেই বুড়িরবাধ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদীতে এবং নদীর আশে পাশে পাতানো মাছ ধরার নিষিদ্ধ ৭০টি জাল জব্দ করা হয়। আগেই টের পেয়ে জাল মালিকেরা পালিয়ে যায়। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী পুলিশ, মেম্বার ও স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থলেই পুড়িয়ে ফেলা হয়।
‘চোর’ সন্দেহে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ২
চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে ‘চোর’ সন্দেহে স্কুলছাত্র মো. রিহান উদ্দিন মাহিনকে (১৫) পিটিয়ে হত্যা ও দুইজনকে মারধরের ঘটনায় মামলা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভুল্লী বাজারে ওষুধ কিনতে বাহিরে আসলে এক গৃহবধূকে সংঘবদ্ধ ভাবে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২২ আগস্ট) রাতে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, গত মঙ্গলবার দুপুরে ওই এলাকার কুমারপুর কলেজপাড়ার ইসরাত জাহান নাসরিনের বাড়িতে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। আসামিরা হলেন- ভল্লী কুমারপুর এলাকার ক্ষেণপাড়া গ্রামের বাসিন্দা মৃত জামাল উদ্দীনের ছেলে হামিদুর রহমান, একই গ্রামের মৃত রজব প্রাচে উদ্দীনের ছেলে জাহেরুল ইসলাম এবং ভুল্লী কলেজপাড়া এলাকার মো. নাসির উদ্দীনের মেয়ে ইসরাত জাহান নাসরিন। এদের মধ্যে রাতেই হামিদুর রহমান ও ইসরাত জাহান নাসরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূ কিছুটা মানসিক বিকারগ্রস্থ হওয়ায় প্রতিবেশী হামিদুর রহমান ও জাহেরুল ইসলাম প্রায়ই তাকে রাস্তায় কুপ্রস্তাব দিত। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই গৃহবধূ ওষুধ কেনার জন্য ভুল্লী বাজারে গেলে আসামিরা তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। গৃহবধূ যেতে না চাইলে তারা জোর করে একটি অটোরিকশায় তুলে তাকে খোশবাজারে নিয়ে যায়। এরপর একটি দোকানে পাউরুটি ও চা খাওয়ায়। তারপর আসামিরা গৃহবধূকে মোটরসাইকেলে করে বালিয়া ইউনিয়নের জ্বীনের মসজিদে নিয়ে যায়। পরে জাহেরুল ইসলাম ভিকটিমকে একটি অটোভ্যানে করে কুমারপুর কলেজপাড়ার ইসরাত জাহান নাসরিনের বাড়িতে নিয়ে যায় এবং ইসরাত জাহান নাসরিনের সহায়তায় তার বাড়িতেই হামিদুর ও জাহেরুল জোরপূর্বকভাবে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই নারী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। এ ঘটনার সময় ভিকটিমের স্বামী বাড়িতে ছিলেন না। এ সুযোগে আসামিরা বিষয়টি মীমাংসার জন্য চাপ দেয়। ভিকটিম তাদের প্রস্তাবে রাজি না হয়ে স্বামীসহ থানা পুলিশের দ্বারস্থ হয়। এরপর পুলিশ ঘটনাটি জানতে পেরে রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করে। ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী অভিযোগ করে বলেন, আমি কাজের জন্য কুমিল্লায় থাকায় এই সুযোগে হামিদুর ও জাহেরুল আমার স্ত্রীর সাথে জঘন্যতম কাজ করে। আমার স্ত্রী একটু মানসিক সমস্যাগ্রস্ত। এরকম জঘন্য কাজ করার পরেও কিছু লোক আপসের জন্য প্রস্তাব দেয়। আমি আসামিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
বাগেরহাটে চায়ের দোকানের এক মাসের বিদ্যুৎ বিল ৩ লাখ টাকা
বাগেরহাটের ফকিরহাটের এক চায়ের দোকানের এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৩ লাখ ১ হাজার ৭৪৬ টাকা। দোকানি অপূর্ব কুন্ডু বিল



















