ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

রাজৈরে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক

মাদারীপুরের রাজৈর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিনে  ও রাতে রাজৈর পৌরসভা ও পাইকপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হল—পৌরসভার আমবাগ গ্রামের সিরাজ শেখের ছেলে আরিফ শেখ (২৪), পাইকপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের জবেদ আলী শেখের ছেলে আব্দুর রহিম শেখ (৩৫), একই ইউনিয়নের দিঘলিয়া গ্রামের কালাম মুন্সীর ছেলে কামাল মুন্সী (৪৮) এবং মাঝকান্দি কাশিমপুর গ্রামের মৃত হানিফ শেখের ছেলে শাহিন শেখ (৩৯)।
অভিযানে আরিফ শেখের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, আব্দুর রহিম শেখের কাছ থেকে ২০ পিস ইয়াবা এবং কামাল মুন্সী ও মোহাম্মদ শাহিন শেখের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রাজৈর থানার এসআই নজরুল ইসলাম, এসআই ফরিদুজ্জামান, এসআই রিপন আলী, এসআই মোস্তফা ও এসআই কামরুজ্জামান নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে এদের আটক করেন।
রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

রাজৈরে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক

আপডেট সময় ০৪:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫