ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

কেরানীগঞ্জে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন আহত

ঢাকার কেরানীগঞ্জ মডেল টাউনে একটি বহুতল ভবনের ৭ তলায় এসি বিস্ফোরণ হয়ে একই পরিবারে চারজন আহত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

তারা হলেন, মোহাম্মদ মামুন (৪৫) তার স্ত্রী লাকি আক্তার (৩৮) তাদের ছেলে মিহাদ (১৬) ও সিয়াম (১২)।
মোহাম্মদ মামুনের শালিকা ফারিয়া হাসান জানান, কেরানীগঞ্জ মডেল টাউনের ১২ তলা ভবনের ৮ তলায় আমার দুলাভাই ও আপা পরিবার নিয়ে থাকেন। রাত ২টার দিকে ৭ তলার একটি রুমে এসি বিস্ফোরণ হয়। এসির ধোঁয়ায় আমার দুলাভাই, আপা, আমার দুই ভাগিনা অসুস্থ হয়ে পড়ে।

পরে তাদের উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানে বর্তমানে তারা চিকিৎসাধীন আছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার জানান, কেরানীগঞ্জ মডেল টাউন থেকে এসি বিস্ফোরণ হয়ে চার জন অসুস্থ হয়ে আমাদের এখানে এসেছে। তাদের ইনহাল্যুশন ইনজুরি রয়েছে। তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। যেহেতু ধোঁয়ায় শ্বাসনালিতে ইনজুরি হয়েছে তাই ২৪ ঘণ্টা না গেলে কিছুই বলা যাবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

কেরানীগঞ্জে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন আহত

আপডেট সময় ০৪:০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫