ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলের প্রয়াণ

জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলে মারা গেছেন। বুধবার রাতে পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

ভারতীয় গণমাধ্যম জানায়, গত ১৫ দিন ধরেই পুণের ওই হাসপাতালে ভর্তি ছিলেন এ অভিনেতা। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। বুধবার সকালে হাসপাতালের ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছিল তার অবস্থা বেশ সঙ্কটজনক। রাতেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। তার মরদেহ আপাতত পুণের বালগন্ধর্ব সভাগৃহে রাখা হবে। সেখান থেকেই শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে তার দেহ।

১৯৭৬ সালে মাত্র ২৬ বছর বয়সে বলিউডে পা রাখেন বিক্রম। অমিতাভ বচ্চন অভিনীত ‘পরওয়ানা’ ছিল বিক্রমের প্রথম ছবি। বিক্রমকে দর্শক সম্প্রতি ‘নিকম্মা’ ছবিতে দেখেছেন। এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন শিল্পা শেট্টি এবং অভিমন্যু দাশানি। ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবার চরিত্রে অভিনয় করে প্রচারের আলোয় চলে আসেন বিক্রম। ‘দিল সে’, ‘ভুলভুলাইয়া’, ‘হিচকি’, ‘মিশন মঙ্গল’-সহ আরও ছবিতে তার অভিনয় আজও দর্শকের মনে রয়েছে। মরাঠি ছবি ‘অনুমতি’-তে অভিনয়ের জন্য পেয়েছেন সেরা অভিনেতার জাতীয় পুরস্কার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলের প্রয়াণ

আপডেট সময় ১১:৪৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২