ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

৪০০ কোটির ক্লাবে ১৬ কোটি টাকার সিনেমা!

মুক্তির ৫০তম দিন পার করে ফেলেছে কন্নড় ভাষার ছবি ‘কানতারা’। তবে এত দিন পরও বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে ছবিটি। ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি সোমবার (২১ নভেম্বর) পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৪০০ কোটি রুপি আয় করেছে।

কর্ণাটকে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘কানতারা’ দ্বিতীয়, যার আয় ১৬৬.৫০ কোটি রুপি! ‘কেজিএফ টু’ সিনেমার চেয়ে ৫ কোটি রুপি কম। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহে এ রেকর্ড ভেঙে দেবে ‘কানতারা’। ভারতের এ রাজ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি দেখা সিনেমাও এটি; যেখানে ৯০ লাখ টিকিট বিক্রি হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর কর্ণাটকের ২৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কানতারা’। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং অস্ট্রেলিয়ায় মুক্তি পায় এটি। কন্নড় ভাষায় সাফল্যের পর তেলেগু, হিন্দি, তামিল এবং মালায়ালাম ভাষায় ডাবিং করার ঘোষণা দেন পরিচালক। পরিকল্পনা অনুযায়ী, গত ১৪ অক্টোবর হিন্দি, ১৫ অক্টোবর তেলেগু ও তামিল ভাষায় মুক্তি পায় এটি। প্রথমে হিন্দি সংস্করণটি ভারতের ৮০০টির বেশি স্ক্রিনে মুক্তির ঘোষণা করা হয়েছিল; পরে এটি ২ হাজার ৫০০ স্ক্রিনে মুক্তি পায়।

পৌরাণিক কাহিনী নির্ভর ‘কানতারা’র চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন রিষভ শেঠি। ‘কানতারা’ শব্দের অর্থ গহীন জঙ্গল। ছবির গল্প স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’কে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

৪০০ কোটির ক্লাবে ১৬ কোটি টাকার সিনেমা!

আপডেট সময় ১১:৪৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২