ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বিএনপির উদারতার কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে-রিজভী

বিএনপি সরকারের উদারতার কারণে জামায়াতে ইসলাম বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে।তবুও জামায়াত বারবার জাতীর সাথে মুনাফেকি করেছেন।ভারত এখন জামায়াতের কাছে প্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রফেসর আব্দুল ওয়াহেদ মন্ডল এর ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন,বিগত সময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগনের ভোটাধিকার হরণ করেছিলো তাই দ্রুত অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলেই জুলাই আগস্টে শহীদের ঋন কিছুটা হলেও শোধ হবে।শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে দেশ ও জনগণের বিরুদ্ধে নানান ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।শেখ হাসিনা ভারতের কাছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে বছরের পর বছর ক্ষমতায় থেকেছে।
তিনি আরও বলেন,জুলাই আন্দোলন দমাতে শেখ হাসিনা পুলিশ কে নির্বিচারে গুলি করার লাইসেন্স দিয়েছিলো।হিটলারের চেয়েও জঘন্য ছিলেন শেখ হাসিনা।কারণ হিটলার দেশের টাকা পাচার করেনি কিন্তু শেখ হাসিনা প্রায় ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন।

তাহেরপুর পৌর বিএনপিরব সভাপতি ও সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাক্তার রফিকুল ইসলাম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি,আবু সাইদ চাঁদ আহ্বায়ক রাজশাহী জেলা বিএনপি,এ্যাডঃ এরশাদ আলী আহ্বায়ক রাজশাহী মহানগর বিএনপি,জাহেদুর রহমান জাহিদ সদস্য কেন্দ্রীয় কমিটি বিএনপি,ডিএম জিয়াউর রহমান আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপি,কামাল হোসেন সদস্য সচিব বাগমারা উপজেলা বিএনপি সহ প্রমূখ।

তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,খবির উদ্দিন আহমেদ সাবেক সাধারণ সম্পাদক পানানগর ইউনিয়ন পরিষদ দুর্গাপুর রাজশাহী।
বাগমারা উপজেলা সহ পুঠিয়া,দূর্গাপুর,নলডাঙ্গা উপজেলা বিএনপি সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য,২০০৩ সালের ৭ ফেব্রুয়ারী সকাল ৯টায় তাহেরপুর বাজারে পূর্ব বাংলা কমিউনিস্ট এমএল লাল পতাকা সর্বহারাদের হাতে প্রকাশ্যে খুন হন তাহেরপুর কলেজের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ মন্ডল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বিএনপির উদারতার কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে-রিজভী

আপডেট সময় ০৭:০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫