চাঁপাইনবাবগঞ্জে রমজান মাসের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের স্থিতিশীলতা বজায় ও সরবরাহ পর্যাপ্ত রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময়, খাদ্যে ভেজাল এবং দূষণ প্রতিরোধ করার কথাও বলেছেন তারা, এছাড়াও পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান জানান ব্যবসায়ীরা। বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এইসব আহ্বান জানানো হয়। চেম্বারের সভাপতি মো. আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার রেজাউল করিম চেম্বারের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা।
সংবাদ শিরোনাম ::
রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা
-
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৮:১৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৭০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























