ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাইদুর রহমান নামের এক ফল ব্যবসায়ীকে হত্যার ঘটনায় তিনজনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৬), একই গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে রিপন মিয়া (২৮), চর শিবপুর গ্রামের কাজল মিয়া (৪৫)। এ ছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আসামিদের মধ্যে রিপন মিয়া ও কাজল মিয়াকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়। রায়ের পর তাদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। অপর আসামি রাসেল মিয়া পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মানিক ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

























