ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে চসিক ময়মনসিংহে উপপরিচালক হারুনের পদোন্নতি নিয়ে অভিযোগ, তদন্তের দাবি স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলী ঘোষণা (২০২৭–২০২৮) সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড়, তদন্তে পুলিশ চাঁপাইনবাবগঞ্জের আতাহারে ‘ব্যানানা ম্যাঙ্গো’: বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ চাঁপাইনবাবগঞ্জে জামায়াত সহ ১১ দলীয় জোটের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুমিল্লা সিটি করপোরেশনের আয়-ব্যয়ের হিসেব দিলেন প্রশাসক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুট দৈর্ঘ্যের কিং কোবরা সাপ উদ্ধার বয়সভিত্তিক দলে বিদেশি কোচ ও বিদেশে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা

সন্তান-আত্মীয়ের ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসে থাকতে পারবেন না জবির শিক্ষক-কর্মকর্তারা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষায় যে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করবে, সে সকল শিক্ষক-কর্মকর্তাকে ক্যাম্পাসে অবস্থান না করার জন্য একটি বিজ্ঞপ্তিতে বলা হয়।

বুধবার (১২ই ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন কর্তৃক সই করা একটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ইউনিট A. B. C ও D ভর্তি পরীক্ষায় যে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করবে তাদেরকে সংশ্লিষ্ট শিফটে প্রত্যবেক্ষণ বা অন্যান্য দায়িত্ব পালন করা থেকে বিরত থাকতে এবং ক্যাম্পাসে অবস্থান না করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

রেজিস্টার অধ্যাপক গিয়াস উদ্দিন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি অনেক ছোট। এখানে ৩ শিফটে পরীক্ষা হবে আর আমরা নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। জবি আইন অনুযায়ী যে সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের সন্তান-সন্ততি বা আত্মীয়-স্বজন ভর্তি পরীক্ষা দেবেন তারা ভর্তি পরীক্ষার কোন দায়িত্ব পালন অথবা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না। আর অবস্থান করলে তা জবি আইন পরিপন্থী হিসেবে গণ্য হবে।

আজ ১২ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটি (২০২৪-২০২৫)-এর সিদ্ধান্ত মোতাবেক এই নির্দেশনা সম্বলিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে চসিক

সন্তান-আত্মীয়ের ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসে থাকতে পারবেন না জবির শিক্ষক-কর্মকর্তারা

আপডেট সময় ০৯:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫