ধামরাই রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (০৯ জুলাই) বৃহস্পতিবার দুপুরে ধামরাইয়ের অফিসার্স ক্লাব ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান।
ধামরাই রিপোর্টার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই পরিচিতি সভায় নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন আদনান হোসেন(গ্রীন টিভি)। এবং সাধারণ সম্পাদক রাজিউল হাসান পলাশ (আর টিভি)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সম্রাট আলাউদ্দিন (এশিয়া পোস্ট)।
উক্ত সভায় ধামরাই প্রেস ক্লাবের সভাপতি আব্দুর তুশার, সাধারণ সম্পাদক আহাদ বাবু সহ প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সাংবাদিকবৃন্দের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এছারাও নব গঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি হুমায়ুন আহমেদ(বাংলা টিভি), সহ সভাপতি রাজন আহমেদ (বাংলাদেশের আলো),যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ (বাংলাদেশ বুলেটিন)সহ সাংগঠনিক সাইদ আল মামুন (দৈনিক আমাদের মাতৃভূমি ),কোষাধ্যক্ষ বুলবুল খান পলাশ(দৈনিক জনবাণী),প্রচার সম্পাদক নূরহোসেন (দি ডেইলি এক্সপ্রেস),দপ্তর সম্পাদক আমজাদ হোসেন (আজকের খবর)ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহান সিরাজী (স্টার নিউজ)কার্যকরী সদস্য ১নং আরিফুল ইসলাম সাব্বির (একুশে টেলিভিশন)২নং ওসমান গনি (ভোরের পাতা)৩ নং হাবিবুর রহমান হাবিব( দৈনিক সত্যের সন্ধান)।
স্টাফ রিপোর্টারঃ সাইদ আল মামুন 























