বড়লেখা কানুনগো বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করা হয়। অভিযানকালে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রয়ের দায়ে জসিম উদ্দিন নামের এক ব্যক্তিকে দশ হাজার টাকা অর্ধ দণ্ড আদায় করা হযেছে।
মৌলভীবাজারের বড়লেখায় অদ্য ০৯ জুলাই ২০২৬ তারিখ ১২ ঘটিকায় জনাব নাঈমা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বড়লেখা মহোদয়ের নেতৃত্বে এবং মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা মৎস্য অফিসার, বড়লেখা-এর প্রসিকিউশনে হাকালুকি, কানুনগো বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রয়ের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারার লঙ্ঘনের অপরাধে মতিউর রহমান (২১), পিতা: জসিম উদ্দিন, ঠিকানা: ইজ্জতপুর, বাহুবল, হবিগঞ্জ-এর বিরুদ্ধে ১ (এক)টি মামলায় মোট ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। ৩৮ কেজি পিরানহা মাছ জব্দ করে বিধি মোতাবেক মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
এ সময় নিষিদ্ধ মাছ ও মাছের পোনা ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ—এ বিষয়ে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করা হয় এবং সংশ্লিষ্ট আইনের বিধানসমূহ সম্পর্কে অবহিত করা হয়।
আজাদ বাহার জামালী, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 






















