ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

মাদারীপুর পাসপোর্ট অফিসে দুদকের ছদ্মবেশে অভিযান দালাল আটক

  • অপূর্ব দাস
  • আপডেট সময় ০৫:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৫৪ বার পড়া হয়েছে

মঙ্গলবার বেলা ১২টার দিকে দুদকের সহকারী পরিচালক মোঃ আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

আটক এমদাদ হাওলাদার (৫০) সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পাতিলাদী গ্রামের আব্দুর রফিক হাওলাদারের ছেলে। তিনি শহরের ইটেরপুল এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া থেকে এমন কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে জানা যায়।

দুদক জানায়, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘিরে বেপরোয়া হয়ে উঠেছে দালালচক্র। এমন অভিযোগের ভিত্তিতে ছদ্মবেশে সেখানে অভিযান চালায় দুদক। এ সময় পাসপোর্ট অফিসের সামনে থাকা এমদাদ হাওলাদার ৮ হাজার টাকার বিনিময়ে পাসপোর্ট করে দেওয়ার আশ্বাস দেন একজনকে। পরে তাকে হাতেনাতে আটক করে দুদকের সদস্যরা।

পরে আটককৃত এমদাদ হাওলাদারকে তার স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

দুদকের মাদারীপুরের সহকারী পরিচালক মোঃ আক্তারুজ্জামান জানান, ভবিষ্যতে পাসপোর্ট অফিস ও এর আশপাশে না আসা এবং এমন কর্মকাণ্ডে লিপ্ত না থাকার শর্তে এমদাদকে তার স্ত্রীর জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, পাসপোর্ট অফিসের বাইরে থেকে এক দালালকে আটক করেছে দুদকের কর্মকর্তারা। পরে তার বিরুদ্ধে দুদকের কর্মকর্তারাই ব্যবস্থা নিয়েছেন বলে শুনেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

মাদারীপুর পাসপোর্ট অফিসে দুদকের ছদ্মবেশে অভিযান দালাল আটক

আপডেট সময় ০৫:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫