সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

মাদকদ্রব্য মোবাইলসেট নগদ অর্থসহ দুই ভাইসহ আটক ৩ 

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চান্দিনা উপজেলার মহারং গ্রামের মৃত চারু মিয়ার দুই ছেলে জসীম উদ্দীন (৪৬) এবং মোঃ আলমের (৪৯) দখল হতে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ আটক করা হয়।
এছাড়া অপর অভিযানে চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো: আবুল কাশেমকে (৪৪) ইয়াবা, গাঁজা, মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ আটক করা হয়। এ সময় গ্রেফতারকৃত মোঃ আবুল কাশেমের ভাবী মাদক কারবারি জেসমিন আক্তার (৩৭) পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

পৃথক দুটি অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ইয়াবা ১৬৫ পিস, গাঁজা ১.৫ কেজি, মোবাইল সেট ১ টি এবং মাদক বিক্রির নগদ ২১,৯০০ টাকা।

ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান যে, ১১ জানুয়ারি ২০২৫ তারিখ ভোররাতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কুমিল্লা চান্দিনা উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করে ইয়াবা, গাঁজা, মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধারপূর্বক আপন দুই সহোদরসহ ৩ জনকে আটক করেন। ১ জন আসামি পলাতক রয়েছেন। তিনি আরো জানান গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা বাদী হয়ে চান্দিনা থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করবেন।

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকদ্রব্য মোবাইলসেট নগদ অর্থসহ দুই ভাইসহ আটক ৩ 

আপডেট সময় ০৪:৪০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫