সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ জাল দলিল তৈরির মূল হোতা আটক

ময়মনসিংহে জাল দলিল ও নাম খারিজ করে দেওয়া চক্রের মূল হোতা আলমগীর হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম এ তথ্য জানান।
রবিবার চর ঈশ্বরদিয়া তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আটটি জাল দলিল, বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন ভূমিসংশ্লিষ্ট অফিসের ২০ ধরনের কর্মকর্তাদের ৬২টি সিল, ৩৬টি খোলা রাবার সিল, ১৪টি খোলা রাবার সিলের প্লাস্টিক হোল্ডারসহ বিভিন্ন টাকার মূল্যমানের স্ট্যাম্প উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, আলমগীরের বাড়িতে দীর্ঘদিন ধরে একটি চক্র ভূমিসংশ্লিষ্ট জাল দলিল ও নামজারির দলিলাদি বানাচ্ছিল। এ সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রবিবার অভিযান চালিয়ে চক্রের মূল হোতা আলমগীরকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর ও চক্রের অন্য সদস্যরা নতুন দলিল তৈরির কথা স্বীকার করেন। তারা একজনের জমির কাগজ আরেকজনকে বানিয়ে দিতেন। তারা অন্যকে বিবদমান জমির অংশীদার বানিয়ে দিতেন। একজনের জমি আরেকজনের নামে নামজারি করে দিতেন।
এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে পুলিশ সূত্রে থেকে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ময়মনসিংহ জাল দলিল তৈরির মূল হোতা আটক

আপডেট সময় ১২:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫