ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

বাগেরহাটের মোংলায় শিশু ধর্ষণের শিকার ও ধর্ষক আটক

  • আরিফ হাসান গজনবী
  • আপডেট সময় ০৯:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৫৫ বার পড়া হয়েছে

মোংলায় খাবার (কেক) খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ীতে ডেকে নিয়ে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণ করেছেন ৫৫বছর বয়সের এক ব্যক্তি। পরে গ্রামবাসী ওই ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, উপজেলা সোনাইলতলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে সোনাইলতলা গ্রামের বাসিন্দা হেমায়েত সরদার (৫৫) রবিবার দুপুর ১২টার দিকে পাশের বাড়ীর সাড়ে চার বছর বয়সের এক শিশুকে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার বাড়ীতে ডেকে নিয়ে যান। এরপর তার বাড়ীর বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।

এ ঘটনায় শিশুটি অসুস্থ অবস্থায় বাথরুমের পাশে পড়ে থাকেন। পরে শিশুর মা তাকে খুজতে গিয়ে পাশের বাড়ীর হেমায়তের বাথরুমের সামনে পান। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর শিশুটির উন্নত চিকিৎসার জন্য দুপুরেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বুলেট সেন বলেন, ধর্ষণের শিকার ছোট শিশু বাচ্চাটাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনা জানাজানি হলে ধর্ষক হেমায়েত সরদারকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন গ্রামবাসী।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, সোনাইলতলায় একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। সেই ধর্ষককে গ্রামবাসী ধরে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হবে। এরপর আটক ধর্ষককে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

বাগেরহাটের মোংলায় শিশু ধর্ষণের শিকার ও ধর্ষক আটক

আপডেট সময় ০৯:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫