সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পবিপ্রবি শাখার সহ-সভাপতি বাবু আটক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর রহমান বাবুকে(২৭) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রবিবার(৯ ফেব্রুয়ারী) রাতে পটুয়াখালীর দুমকি উপজেলায় অপারেশন ডেভিল হান্ট চলাকালীন সময়ে গ্রেফতার করা হয় সাবেক এই ছাত্রলীগ নেতাকে।

পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ১৫-১৬ সেশনের এই সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন,মারামারি ও বিজয় দিবসের অর্থ আত্মসাতের মতো অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে পবিপ্রবির মাৎসবিজ্ঞান অনুষদের ভুক্তভোগী এক সাবেক শিক্ষার্থী ইমরুল কায়েসের সাথে কথা বলে জানা যায়,’ মশিউর রহমান বাবুর নেতৃত্বে তাকে ২০১৮ সালে শিবির ট্যাগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের টর্চার সেলে নির্যাতন করে রক্তাক্ত অবস্থায় পুলিশের কাছে মিথ্যা মামলা দিয়ে তুলে দেয়।এ সময় বাবুর গ্রেফতারের সংবাদ শুনে তিনি আরও বলেন তার উপর হওয়া নির্যাতন ও মিথ্যা মামলার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

এছাড়া ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস উৎযাপন উপ কমিটির আলোকসজ্জার উদ্বৃত্ত টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন পবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের সাথে মারামারিতে জড়িয়ে সংগঠন থেকে বহিস্কৃত হন।

এ ব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘বিএনপির অফিস ভাঙচুরের মামলায় অভিযুক্ত বাবুকে আটক করা হয়েছে।সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পবিপ্রবি শাখার সহ-সভাপতি বাবু আটক

আপডেট সময় ০৬:০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫