সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

বাংলাদেশের ৭২-এর সংবিধান চলবে না এটি অবৈধ : ডা. তাহের

বাংলাদেশের ৭২-এর সংবিধানকে অবৈধ বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, যারা এই সংবিধান রচনা করেছেন তারা পাকিস্তান গণপরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) শরীয়তপুর সদর পৌরসভা মাঠে জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ডা,তাহের বলেন, ‘নতুন করে সংবিধান রচনা করতে হবে। এ দেশের মানুষের চিন্তা-চেতনাকে ধারণ করে ৭১-এর মানুষ যে রক্ত দিয়েছে সেই চেতনাকে ধারণ করে সংবিধান রচনা করতে হবে।

আমাদের কমিটমেন্ট করতে হবে। সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান রচনা করব। পাকিস্তানের সংবিধানের আওতায় নির্বাচিত সদস্যরা ১৯৭৩ সালে এই সংবিধান রচনা করেন, যা বৈধ হতে পারে না। একটি গণভোেট করার দরকার ছিল, তারা সেই গণভোেটও করেনি যাত্রাই শুরু করেছি অবৈধভাবে।’

তিনি বলেন, গণতন্ত্র আন্দোলনের ফসল হচ্ছে মুক্তিযুদ্ধ। কিন্তু দেশ স্বাধীন করে যারা ক্ষমতায় এলো তারা এখানে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল করে। বাকশালের পরিণতিতে শেখ মুজিব খুন হন।
পরে জিয়াউর রহমান খুন হন। আন্দোলনের পশ্চাতেই পতন হয়েছে।

জামায়াত ৩০০ আসনে নির্বাচন করবে, প্রয়োজনে জোট বেঁধে-সমন্বিতভাবে নির্বাচনে অংশ
নিবে বলে জানিয়ে ডা: তাহের বলেন,জামায়াতে ইসলামী বাংলাদেশের হিন্দুদের সম্পদ দখল করে না, ট্যাক্স নেয় না। ভারত তার ভূ-রাজনীতির জন্য কোনো প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেনি।কোন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নেই। বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক ভালো নয়।

বাংলাদেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াত বাংলাদেশে অধিকার ও সম্মানের রাজনীতি করবে। সব দল যাতে তাদের মত প্রকাশ করতে পারে সে রকম একটি জান্নাতি পরিবেশ তৈরি করবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমীর সভাপতিত্বে কর্মিসভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও শরীয়তপুর জেলা নায়েবে আমির এ কে এম মকবুল হোসেন, শরীয়তপুর জেলার সাবেক আমির খলিলুর রহমান, ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ড. মোশাররফ হোসেন মাসুদ তালুকদার, সেক্রেটারি জেনারেল, জাতীয়
চিকিৎসক সংগঠন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম, ফরিদপুর জেলা আমির মুহাম্মদ বদরুদ্দীন, গোপালগঞ্জের জেলা আমির রেজাউল করিম, মাদারীপুর জেলা আমির মোখলেসুর রহমান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

বাংলাদেশের ৭২-এর সংবিধান চলবে না এটি অবৈধ : ডা. তাহের

আপডেট সময় ১০:৫৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫