সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

ঢাকায় কাজের বুয়া সেজে চুরি টঙ্গীতে বিলাসী জীবন

কাজের বুয়া সেজে বাসায় ঢুকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাসার লোকজনকে অচেতন করে স্বর্ণালংকার ও টাকাপয়সা চুরি করে বিলাসী জীবনযাপন করেন এক নারী। শেফালী বেগম নামে ওই নারীকে গ্রেপ্তারের পর বুধবার (৫ ফেব্রুয়ারি) এমন তথ্য জানায় ধানমন্ডি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, রাজধানীর ধানমন্ডিতে কাজের বুয়া সেজে বাসায় ঢুকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে স্বর্ণালংকার ও টাকা চুরি করে পালিয়ে যান এক নারী। কাজে যোগ দেয়ার সময় ভুয়া পরিচয়পত্র দেখিয়ে নিজের নাম রোকসানা বলে জানান অভিযুক্ত সেই নারী। পরে বাসার মালিকের খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে অচেতন করে আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় গত ১৯ জানুয়ারি ধানমন্ডি মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তা ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তার আসল নাম শেফালী বেগম। পরিচয়পত্রে থাকা রোকসানা নামটি ভুয়া। তিনি একটি কম্পিউটারের দোকান থেকে নকল পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন বাসায় কাজের বুয়ার ছদ্মবেশে প্রবেশ করতেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শেফালী বুয়ার কাজের কথা বলে মানুষের বাসায় কাজ নিলেও টঙ্গীতে তিনি বিলাসী জীবনযাপন করেন। টঙ্গীতে ‘স্বপ্নবিলাস’ নামে তার কোটিপতি সমবায় সমিতি রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নগদ ৩ লাখ ৪৩ হাজার টাকা, ১টি গলার মুক্তার হার, ৯টি মোবাইল ফোন এবং অনেকগুলো চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।

রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, শেফালী দীর্ঘদিন ধরে ঢাকার অভিজাত এলাকায় একই কৌশলে বাসাবাড়িতে কাজ নিয়ে চুরি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ঢাকায় কাজের বুয়া সেজে চুরি টঙ্গীতে বিলাসী জীবন

আপডেট সময় ১১:৩০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫