ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম

কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ আগস্টের ঘটনায় আব্দুল কাদেরকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। সোমবার রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম নিয়মিত অভিযান চালানোর সময় আলেখারচর এলাকায় তার অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে কালির বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতারের সময় সংবাদকর্মীরা ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে আব্দুল কাদেরের কয়েকজন সমর্থক তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং অশোভন আচরণ করেন। তবে পরে কাদেরের স্বজনরা এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। এ ঘটনায় পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ

কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ০৫:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫