সংবাদ শিরোনাম ::
আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনা সংসদে প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের শাস্তি দেশের মানুষ সারাজীবন মনে রাখবে : শিক্ষামন্ত্রী মৌলভীবাজারের বড়লেখা দুর্গম পাহাড়ি সীমান্তে বিজিবি কর্তৃক ৩০০ প্যাকেট ভারতীয় মন্ড সিগারেট আটক দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন কেইনকে কালো জাদু করা ঘানার সেই তান্ত্রিক দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত

তাজরীন ট্রাজেডির ১০ বছর : বিচার ও ক্ষতিপূরণ দাবি

তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিকের মৃত্যুর ১০ বছর পূর্ণ হতে যাচ্ছে আগামীকাল ২৪ নভেম্বর। তবে এতো বছরেও বিচার না হওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। একই সঙ্গে এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি করেছে সংগঠনটি।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে সংবাদ মাধ্যমে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ এবং সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীমের পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

এতে বলা হয়েছে, বিচারের দীর্ঘসূত্রিতা বিচারহীনতার নামান্তর। রাষ্ট্রপক্ষ তাজরীন মালিকসহ অপরাধীদের রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যেকোনো মূল্যে সব শ্রমিক হত্যাকাণ্ডের বিচার আদায় করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে তাজরীন গার্মেন্ট শ্রমিক হত্যাকাণ্ডে দায়ী দেলোয়ারসহ অন্যান্য ব্যক্তিদের জামিন বাতিল করে গ্রেপ্তার করতে হবে। তাজরীন, রানা প্লাজা, ট্যাম্পাকো, মাল্টিফ্যাবস, সীতাকুণ্ড বিস্ফোরণ, বাঁশখালীতে পুলিশের গুলি, সেজান জুসসহ সব শ্রমিক হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এছাড়া এসব ঘটনায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনা সংসদে প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

তাজরীন ট্রাজেডির ১০ বছর : বিচার ও ক্ষতিপূরণ দাবি

আপডেট সময় ০৫:৪৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২