ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান

চার দিনের সরকারি সফরে কাতার গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বুধবার (২৩ নভেম্বর) কাতারের সশস্ত্র বাহিনীর বিশেষ আমন্ত্রণে তিনি দেশটিতে গমন করেছেন। সফরকালে তিনি কাতার সেনাবাহিনীর আমিরি গার্ড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হাজ্জা বিন খলিল আল শাওয়ানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। পরে তিনি দেশটির সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। এছাড়াও কাতার সশস্ত্র বাহিনীর আমন্ত্রিত দর্শক হিসেবে তিনি কাতারে চলমান বিশ্বকাপ ফুটবল খেলা অবলোকন করবেন। এ সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নেই।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের উদ্যোগে বিগত এক বছর সময়কালীন বাংলাদেশ এবং কাতার সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে। গত অক্টোবর  মাসে কাতার সশস্ত্র বাহিনীর সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান

আপডেট সময় ০৪:৪১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২