ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ ইরানের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা, ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে ফিরতে ও রাজনীতি করতে পারবেন না:স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভে বিশাল ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান ভেড়ামারা সরকারি কলেজে নবীনদের বরণ, রোভার স্কাউটদের সরঞ্জাম বিতরণ রাঙ্গামাটি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম ও কথিত স্ত্রী লিজার ৪০ কোটি টাকার সম্পদ অনুসন্ধানে দুদক নরসিংদীতে পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জগৎ দাসের মৃত্যু আত্রাইয়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন

এক পাতাতেই চুলের সব সমস্যার সমাধান

চুল পড়ে যাওয়া, চুল ভেঙে যাওয়াসহ নানা ধরনের সমস্যার সমাধান লুকিয়ে আছে উপকারী সজনে পাতায়। এটি রস করে, গুঁড়া করে বা বেটে ব্যবহার করতে পারেন বিভিন্ন হেয়ার প্যাকে। চুলের বৃদ্ধি বাড়াতে ও চুল ঝলমলে করতেও অতুলনীয় ভেষজটি। জেনে নিন চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন সজনে পাতা।

চুলের বৃদ্ধি বাড়াতে
চুল বাড়ছে না? কিছু সজনে পাতা ভালো করে বেটে নিন। ২ চা চামচ পাতার পেস্টের সঙ্গে ২ চা চামচ অলিভ অয়েল ও অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

সজনে পাতা শুকিয়ে গুঁড়া করে নিন। ভেষজের দোকানেও মিলবে এই পাতার গুঁড়া। ৩ চামচ পাতার গুঁড়া, ২ চামচ ঘি ও ১ চামচ অ্যালোভেরার জেল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

সজনে পাতা গুঁড়া করে পাকা কলা ও অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে বানিয়ে নিন হেয়ার প্যাক। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ৪০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।

চুল পড়া কমাতে
সজনে পাতার রস মিশিয়ে নিন নারিকেল তেলের সঙ্গে। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। পাতার রস সরাসরি মাথায় ম্যাসাজ করলেও উপকার পাবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ

এক পাতাতেই চুলের সব সমস্যার সমাধান

আপডেট সময় ১১:৩৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২