ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

খালেদা জিয়াকে নিয়ে উড়ার অপেক্ষায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়ার সব ধরনের প্রস্ততি প্রায় সম্পন্ন হয়েছে। আজ রাত ১০টায় ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বলেন, সোমবার রাতেই কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় ল্যান্ড করেছে। ম্যাডামের যাত্রার প্রস্তুতি প্রায় সম্পন্ন, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করবেন তিনি।

এর আগে সোমবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনে একই তথ্য দিয়েছিলেন।

তিনি জানিয়েছিলেন, কাতারে আমিরের পাঠানো ওই ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ হলো দ্রুতগামী এয়ারবাস এ-৩১৯। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা।

এটি জীবন রক্ষাকারী সরঞ্জাম, ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর এবং ডাক্তারদের একটি বিশেষজ্ঞ দল দিয়ে সজ্জিত যা শহর বা দেশের মধ্যে গুরুতর অসুস্থ রোগীদের পরিবহণ করতে ব্যবহৃত হয়। এই বিমানগুলোতে সব ধরনের জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম রয়েছে। এর মধ্যে রয়েছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প ও অন্যান্য জরুরি ওষুধ। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স একটি পূর্ণ আইসিইউ সুবিধা রয়েছে। রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে তাকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা থাকে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ আরও জানান, খালেদা জিয়ার সঙ্গে তার চিকিৎসক দলের ছয় সদস্যসহ ১৬ জনের একটি দল দোহা হয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। লন্ডনে পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী এবং যুক্তরাজ্য বিএনপির নেতারা খালেদা জিয়াকে স্বাগত জানাবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

খালেদা জিয়াকে নিয়ে উড়ার অপেক্ষায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স

আপডেট সময় ০৪:২৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫