ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে বছরের সবচেয়ে বড় কনসার্ট

বাংলা ব্যান্ড সংগীতে অবিস্মরণীয় একটি নাম আইয়ুব বাচ্চু। সব সময় বাংলা সংগীতের অগ্রযাত্রা নিয়ে ভাবতেন আপাদমস্তক সংগীতের এই মানুষটি। বিশেষ করে বাংলা ব্যান্ড সংগীতকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে তিনি ছিলেন অগ্রগামীদের একজন। তার প্রস্তাবনায় প্রায় ৯ বছর আগে শুরু হয় ‘চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট’।

আইয়ুব বাচ্চুর সেই স্বপ্ন এখন আরও বড় হচ্ছে। চলতি বছর থেকে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন। এবার চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (বামবা)। তাই আয়োজন নাম দেওয়া হয়েছে ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’ পাওয়ার্ড বাই গান বাংলা।

বিশাল এই আয়োজনে পারফর্ম করবে মোট ১৬টি ব্যান্ড। এগুলো হলো-‘নগর বাউল’, ‘রেনেসাঁ’, ‘মাইলস’, ‘ওয়ারফেজ’, ‘অর্থহীন’, ‘আর্টসেল’, ‘ফিডব্যাক’, ‘সোলস’, ‘দলছুট’, ‘ভাইকিং’, ‘অবসকিওর’, ‘ক্রিপটিক ফেইট’, ‘শিরোনামহীন’, ‘মাকসুদ ও ঢাকা’, ‘পেন্টাগন’ ও ‘পাওয়ারসার্জ’।

২ ডিসেম্বর দুপুর ১২টায় খুলবে স্টেডিয়ামের গেট। এরপর বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে কনসার্টের মূল পর্ব।কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। গেটসেটরকের (getsetrock.com) ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে টিকিট, যেটার মূল্য ৫০০ টাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত

২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে বছরের সবচেয়ে বড় কনসার্ট

আপডেট সময় ১০:৫৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২